অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা Association of Voluntary Actions for Society (AVAS)- SHIFT Asia প্রকল্পের আওতায় প্লাটফর্মের নারীবাদী নেতৃত্ব উন্নয়নে কাজ করছে। এই নারীবাদী নেতৃত্বকে এগিয়ে নিতে আঞ্চলিক পর্যায়ে শেখা, সংহতি ও সহযোগিতার ক্ষেত্র তৈরি করবে বলে আশা তাদের।
প্রথমবারের মতো বাংলাদেশ উইমেন হিউমেনিটেরিয়ান প্লাটফর্মের (বিডাব্লিউএইচপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জনাব শামীম আরা বেগম- নির্বাহী পরিচালক, পল্লীশ্রী, দিনাজপুর কোষাধাক্ষ্য হিসেবে নির্বাচিত হন।
এর মাধ্যমে নারী সংগঠনসমূহ ও নারীবাদী নেত্রীরা অভিজ্ঞতা বিনিময়, নেটওয়াকিং, এ্যাডভোকেসি উন্নয়ন এবং কমিউনিটিতে প্রমাণভিত্তিক নেতৃত্বের মডেল তৈরি করতে পারবেন।
সংশ্লিষ্টরা জানান, শক্তিশালী নারীবাদী নেটওয়ার্ক ও সমষ্টিগত উদ্যোগ গড়ে তুলে প্রকল্পটি কাঠামোগত পরিবর্তন সাধন করতে চায়, যেখানে নারীবাদী সংগঠন ও নারীর নেতৃত্ব স্থানীয়ভাবে পরিচালিত মানবিক কার্যক্রমের মূলভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে।
২০১৭ সালে তৈরি হওয়া বিডাব্লিউএইচপি প্লাটফর্ম একটি রাজনীতি নিরপেক্ষ, বেসরকারি স্বেচ্ছাসেবী, অলাভজনক ও কল্যাণমূলক ৩০টি নারীপ্রধান সংস্থা নিয়ে গঠিত প্লাটফর্ম, যারা মানবিক কর্মসূচিতে (হিউমেনিটেরিয়ান) কাজ করে।
দুর্যোগ প্রশমন, প্রস্তুতি ও সাড়াদানে নারী ও শিশুদের মানবিক মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা এবং নারীদের ক্ষমতায়নের মাধ্যমে একটি অন্তর্ভুতিমূলক ও সহনশীল সমাজ গড়ে তোলা এ প্লাটফর্মের ভিশন। এর মিশন হচ্ছে দুর্যোগকালীন নারীদের মানবিক মর্যাদা ও অধিকার রক্ষায় প্লাটফর্মের কণ্ঠস্বর জোরদার করা এবং মানবিক প্রস্তুতি ও সাড়াদানে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করাই তাদের লক্ষ।